ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বোরচিত হামলার বিরুদ্ধে ফরিদপুর উপজেলায় প্রেস ক্লাবের সভাপতি মো: আব্দুল হাফিজ এর সভাপতিত্বে ওয়াজউদ্দিন খান পৌর মুক্তমঞ্চে আজ ১৯ শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় এক বিশাল মানববন্ধন করা হয়। এতে গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রসার শিক্ষার্থীসহ সাধারণ জনগণও অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন পৌর মহিলা কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান, ফরিদপুর বিএম কলেজের অধ্যক্ষ আবু সাইদ, প্রভাষক আসাদুজ্জামান ও শহীদুল ইসলাম সাগর, উপসহকারী কৃষি কর্মকর্তা (অব:) মোল্লা আলী আছগর, শিক্ষক সাইফুল প্রমুখ। ফরিদপুর খেলাঘরের আহবানে সার্বিক সহযোগীতা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলী আশরাফ। বক্তারা অবিলম্বে এই বর্বর হামলা বন্ধের দাবী জানান।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments