বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন তিন দিন পেছানো হয়েছে। নতুন তারিখ আগামী ১৫ অক্টোবর নির্ধারন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এতথ্য নিশ্চিত করেছেন।
প্রথমে তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে শিক্ষার্থীদের দাবি ছিল মনোয়নপত্র জমা ও যাচাই-বাছাইয়ের পর প্রচারের জন্য সময় খুবই সীমিত। এ কারণে প্রচারণার সুযোগ বাড়াতে নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ পিছিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, হল সংসদ ও কেন্দ্রীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা নির্দিষ্ট সময় থেকে প্রচারণা চালাতে পারবেন এবং ক্যাম্পাসে পোস্টার, ব্যানার ও ফেস্টুন টাঙানো নিষিদ্ধ থাকবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন হতে যাচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর। শিক্ষার্থীরা এই নির্বাচনকে ঐতিহাসিক বলে মনে করছেন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments