নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার দুটি উপজেলায় গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো প্রকল্পে মোট ১৩ টি নতুন সড়ক নির্মাণ কাজ অনুমোদন পেয়েছে। এতে বিভিন্ন স্কীমে মোট প্রায় ১৩ কোটি ১৫ লক্ষ টাকার উন্নয়ন বরাদ্দ অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উক্ত সড়ক সমূহের উন্নয়নের ফলে দুই উপজেলার যাতায়াত ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হবে।
গ্রামীণ অবকাঠামো প্রকল্পে উন্নয়ন বরাদ্দ অনুমোদন প্রসঙ্গে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, দুটি উপজেলার মোট ১৩ টি সড়ক উন্নয়নে অর্থ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। অতিদ্রুত এইসব সড়কে কাজ শুরু হবে। নাগরপুর-দেলদুয়ার বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, গত ৫ জুন নাগরপুর উপজেলায় ২ টি ও দেলদুয়ার উপজেলায় যথাক্রমে ১৭ মে ৩ টি, ২২ মে ৩ টি এবং ১৫ জুন ৫ টি সহ মোট ১৩ টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। নাগরপুর উপজেলার হারাইপাড়া চৌরাস্তা-বেংরোয়া গ্রাম পাকা সড়ক ভায়া রফিক হাউজ রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ০০ - ১০০০ মিঃ), কান্দাপাড়া পশ্চিমপাড়া মন্টুর বাড়ি থেকে পূর্ব পাড়া আঃ রহিমের বাড়ি পর্যন্ত রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ০০ - ৬৭০ মিঃ) এবং দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউপি অফিস-নাল্লাপাড়া হাট ভায়া আটিয়া মাজার রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ৪৮৫০ - ৫৯৫০ মিঃ), বেতরাইল-হিঙ্গানগর আরএন্ডএইচ সড়ক ভায়া চকতৈল হাইস্কুল রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ৩৫৬৫ - ৩৯০০ মিঃ), টুকচানপুর-বটতলা সড়ক ভায়া টুকচানপুর প্রাঃ বিদ্যালয় রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই ০০ - ৪৫৪ মিঃ), নয়ারচর বাজার-মমিননগর রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ২২৫০ - ৩৫০০ মি:), বাথুলী বাজার-আরমৈষ্টা ফেরিঘাট ভায়া কোল্ড স্টোরেজ রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ৫০০ - ১৫০৪ মি:), দেউলি ইউপি অফিস- (সিলিমপুর ব্রীজ)-বেংরাইল বাজার রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ২০০০ - ৩০০০ মি:), নাল্লাপাড়া হাট-হিঙ্গা রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ০০ - ১০১৪ মি:), পাথরাইল চন্ডি-বিরপুশিয়া ভায়া উইন্ডিং ফ্যাক্টরি রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ৫০০ - ১৫০০ মি:), ঝুনকাই হাট-দেউলী ইউপি অফিস ভায়া ব্রাহ্মনখোলা প্রা: বিদ্যালয় এবং আএাব রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ১২৭০ - ২২৭৪ মি:), এলাচিপুর-বাথুলী হাট ভায়া ধানকী (আরিমইস্তা ব্রীজের শেষ পর্যন্ত) রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ৫০০ - ১৫০০ মি:), হিঙ্গানগর- আরএন্ডএইচ-চরপাড়া ফেরিঘাট রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ০০ - ১০০০ মি:) কাজ বাস্তবায়ন হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি পাঁচতলা বহুতল ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে সাত মসজিদ রোডের ওই ভবনের ছাদের একটি কক্ষে আগুনের সূত্রপাত হ ...
পিরোজপুর অফিস: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ সাময ...
রাহাদ সুমন,বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তীস্থানে যাত্রীবাহি হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার ...
সব মন্তব্য
No Comments