ফরিদপুর অফিস: গোপালগঞ্জে বিক্ষোভে বাধা দেওয়ায় সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে আওয়ামীলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা । হামলায় ২ সেনাসহ ১৫ আহত হয়েছে।গুলিবিদ্ধ হয়েছে দুই শিশু।
জানাগেছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে শনিবার বিকেলে গোপীনাথপুর খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও এলাকাবাসী। এসময় সেনাবাহিনী বাধা দিলে সংঘর্ষ বাধে। উত্তেজিত বিক্ষোভকারীরা সেনাবাহিনীর দুটি গাড়ি ভাংচুর করে এবং আরেকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ।এছাড়া অ্যাম্বুলেন্সসহ দুটি গাড়ি ভাংচুর করা হয়। সংঘর্ষে সেনাসদস্য, সংবাদকর্মীসহ ১৫ জন আহত হয়েছে।এর মধ্যে দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে।
এর আগে সকালে গোপলগঞ্জ শহরে কাপনের কাপড় মাথায় বেধেঁ শপথ পড়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments