বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের (ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) এর সঙ্গে ৮৫ যশোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় সভা। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বেনাপোলের হোটেল সানরুফে এ মতবিনিসয় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জয়নাল আবেদীন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৮৫ যশোর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ, অধ্যক্ষ ও প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ও শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাংবাদিক কাজী শাহজাহান সবুজ প্রমুখ।
মতবিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন কর্পোরাল ফিরোজ আহমদ।
সভায় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপট, উন্নয়ন ও সংগঠন শক্তিশালীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments