ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ আজ ২১ আগস্ট সোমবার, সকাল ১১:৩০টায় বঙ্গবন্ধু এভিনউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদ নেতা-কর্মীদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাসদ নেতা শফিয়ার রহমান, জাতীয় যুব জোটের নেতা টুটুল সরকার, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, জাতীয় যুব জোটের সহ-দফতর সম্পাদক ইমান আহমেদ ইমনসহ নেতৃবৃন্দ।
এর পূর্বে কেন্দ্রীয় ১৪ দল নেতৃবৃন্দের সাথে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments