উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। প্রেসক্লাব সভাপতি মহসিন মিঞা লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রণির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, সহকারী পুলিশ সুপার আবু জাফর মোঃ রহমাতুল্লাহ, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন, সীমা রানী শীল, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ সরদার, মডের থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ শওকত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক শাহ আলম, মিজানুর রহমান, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, বাজার কমিটির সভাপতি শামসুল হক সিকদার, এ্যাডঃ আমির হোসেন মিঞা, এ্যাডঃ সালাউদ্দিন শিপু, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, যুগবার্তার সম্পাদক রফিকুল ইসলাম সুজন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেমায়েত উদ্দিন, আঃ রহিম সরদার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, কাউন্সিলর আঃ হাকিম সিকদার, রিপন মোল্লা, মুজিবুর রহমান, নজরুল ইসলাম মামুন, মহিলা কাউন্সিলর রানী বেগম, সীমা আক্তার, আঁখি আক্তারসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজাহারী।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments