নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে আহমদিয়াদের ওপর হামলা ও সংঘর্ষে দু’জন নিহতের ঘটনায় ১৩ মামলায় ১৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় ১৬৫ জনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে আরও মামলার প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
পুলিশ সুপার বলেন, বুধবার বিকাল পর্যন্ত ১৩টি মামলায় মোট ১৩৫ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর বিকালে ও রাতভর অভিযান চালিয়ে আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়। এতে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জন।
তিনি আরও বলেন, অপরাধীদের ধরতে পুলিশ ও যৌথ বাহিনী কাজ করছে। তবে ভিডিও ফুটেজ দেখে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে আসামিদের গ্রেফতার করা হচ্ছে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments