বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত শিক্ষক সমিতির জরুরী সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেন তারা। শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ ড. মো. আবু সালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তারা রিজেন্ট বোর্ডে অভিন্ন নীতিমালা নির্দেশিকা পাসের বিষয়ে বলেন, শিক্ষক সমিতি ও শিক্ষকবৃন্দের অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি হুবহু গ্রহণ করার ব্যাপারে তীব্র আপত্তি থাকা সত্ত্বেও শিক্ষকদের সাধারণ সভার পরামর্শ মোতাবেক একাডেমিক কাউন্সিল কর্তৃক গঠিত অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোনো সুপারিশ গ্রহণ না করে রিজেন্ট বোর্ডে ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি হুবহু অনুমোদন করা হয়েছে। ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালায় শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির বিভিন্ন শর্তের অস্পষ্টতা ও অসামঞ্জস্যতা বিদ্যমান থাকায় এবং অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোনো সুপারিশ গ্রহণ না করায় বশেমুরবিপ্রবির শিক্ষকবৃন্দ জরুরী সাধারন সভায় নীতিমালাটি প্রত্যাখ্যান করে। উক্ত বিষয়ে দৃশ্যমান সমাধান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সর্বসম্মতিক্রমে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে উপাচার্যের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং বিশ্ববিদ্যালয়ের ৫৫ একরের স্বল্প আয়তনে আইসিটি পার্ক স্থাপনে তীব্র আপত্তি জানান। এসময় তারা নতুন করে জমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি করে উক্ত স্থানে আইসিটি পার্ক স্থাপন করার দাবি জানান।
উল্লেখ, এর আগে গত জুন মাস থেকে অভিন্ন নীতিমালা হুবহু গ্রহণ করার ব্যাপারে তীব্র আপত্তি জানিয়ে কর্মবিরতিতে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ। এদিকে গত আগস্ট মাসে শিক্ষক ও শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইসিটি (হাইটেক) পার্কের কাজ বন্ধ ঘোষণা করা হলেও পরবর্তীতে রিজেন্ট বোর্ডে তা পাশ করা হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments