স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধনে অংশগ্রহণ করে ২য় পুরস্কার পেলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অঙ্গ প্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুর্নবাসন কেন্দ্র।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরস্কার পান তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে এবং ২০০৪ সাল থেকে পুরুষ এবং ২০১৪ সাল থেকে নারী মাদক ব্যবহারকারীদের চিকিৎসাসেবা প্রদান করছে। বর্তমানে মিশন গাজীপুর, মুন্সীগজ্ঞ এবং যশোরে পুরুষ মাদকাসক্তদের জন্য তিনটি এবং ঢাকার শ্যামলীতে নারী মাদকাসক্তদের জন্য একটি কেন্দ্র পরিচালনা করছে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments