সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) বেলা সাড়ে ১১ টায় পরিষদের হলরুমে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইটালী ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফ। সভায় ইউপি সচিব মোঃ মাহফুজ আলমের সঞ্চালনায় ২০২৩-২৪ অর্থ বছরে ২৭ লাখ ৪১ হাজার ২০০ টাকার বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ ১৪ হাজার টাকা।
এসময় ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান রাজা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মোঃ মকলেছুর রহমান, ৯নং ওয়ার্ড সদস্য মাহফুজুর রহমান কাজল, ২নং ওয়ার্ড সদস্য হুমায়ুন কবির সোহাগসহ সংরক্ষিত মহিলা সদস্য, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments