স্টাফ রিপোটার: সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত অঅয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের কারাদন্ড দিয়েছে আদালত। রায়ে তারেক রহমানকে ৯ বছর ও জোবায়দাকে ৩ বছরের কারাদন্ড দেওয়া হয়। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. অঅছাদুজ্জ্মান এ রায় ঘোষণা করেন।
দুদক আইনের ২৬(২) ধারায় তারেক রহমানের তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছর কারাদন্ডাদেশ দেওয়া হয়।দুই ধারার সাজা এক সাথে চলবে বলেও আদালত জানায়।
দুদক আইনের ২৭(১) ধারায় জোবয়দা রহমানকে তিন বছরের কারাদন্ড দেয় আদালত।
গত ২৭ জুলাই আদালতে রাষ্ঠ্রপক্ষের যুক্তি উত্থাপন শেষে তারেক-জোবায়দার মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
মামলার বিবরনে জানাযায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক জোবায়দার বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপরিচালক জহিরুল হুদা। তাদের বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকা মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments