নজরুল ইসলাম, তালা( সাতক্ষীরা) প্রতিনিধি :-মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তালার মারুফা খাতুনকে সংবর্ধনা দিয়েছে “প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার” সদস্যরা।
দারিদ্র্য আটকাতে পারেনি মৎস্যজীবী পরিবারের মেয়ে মারুফা খাতুনকে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন এই মেধাবী শিক্ষার্থী।
নিজের স্বপ্নের বিষয়ে মারুফা বলেন, ‘আমি একজন ভালো ডাক্তার হতে চাই, গরিব মানুষকে সেবা করতে চাই। ভালো মানুষ হওয়া আমার স্বপ্ন।’
কন্যার এ অর্জনে পিতা মাতাসহ গোটা এলাকাবাসী আজ আনন্দে আত্মহারা। তারা মেধাবী শিক্ষার্থী মারুফা খাতুনের ভবিষ্যত উজ্জ্বল হোক এই কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।
তার এ সাফল্য উদযাপনের লক্ষ্যে শনিবার দুপুরে সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা তন্বী, যুগ্ম-সাধারণ সম্পাদক মৌটুসী চ্যাটার্জি, সাংগঠনিক সম্পাদক রাহাতুল ইসলাম, দপ্তর সম্পাদক এস এম আব্দুর রউফ হোসাইন সহ বন্ধুসভার সদস্যরা তার নিজ বাড়িতে গিয়ে প্রাণবন্ত পরিবেশে এলাকার কয়েকশত মানুষের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থী মারুফা খাতুনকে ফুলেল সংবর্ধনা প্রদান করে।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments