বিশেষ প্রতিনিধি: মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে সেরা শিক্ষার্থী ও স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের মো. আহসান হাবীব। তিনি বিশ্ববিদ্যালয়ের শ্রী জি. এল. এন. মূর্তি মেমোরিয়াল গোল্ড মেডেল লাভ করেছেন।
৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৫তম কনভোকেশনে, মাস্টার অফ পারফর্মিং আর্টস (এম.পি.এ.) ইন থিয়েটার আর্টসে সামগ্রিকভাবে সেরা ফল করার জন্য আহসান হাবীব স্বর্ণপদক অর্জন করেন। একাডেমিক সাফল্য এবং সৃজনশীল পারফরম্যান্সের ভিত্তিতে তিনি এস.এন. স্কুল অফ আর্টস অ্যান্ড কমিউনিকেশনের সবগুলো বিভাগের মধ্যে এ বছরের সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ছাত্র হিসেবেও বিবেচিত হয়েছেন।
দিনাজপুরের কৃতি সন্তান আহসান হাবীব ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে স্নাতক (বি.এ.) সম্পন্ন করেন। এরপর তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তির অধীনে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নিজের এই অর্জনকে আহসান তার জীবনের “সবচেয়ে অনুপ্রেরণাদায়ী এবং সৃষ্টিশীল অধ্যায়” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “আমি এই শিল্প ও শিক্ষাঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত বোধ করছি। এই পুরস্কার আমাকে বহির্বিশ্বে সমসাময়িক থিয়েটার ও আন্তসংস্কৃতি চর্চা আরও অন্বেষণ করতে অনুপ্রাণিত করবে। আমি কৃতজ্ঞ আমার সকল শিক্ষক, বন্ধু ও সহপাঠী সকলের প্রতি যারা আমার এই পথচলায় স্বার্থহীনভাবে সহায়তা করেছেন। সর্বোপরি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থিয়েটার আর্টস বিভাগের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
আহসান হাবীবের এই সাফল্য সাংস্কৃতিক অঙ্গনে এবং ভারতে বাংলাদেশের শিক্ষার্থী ও দেশের শিক্ষা-সংস্কৃতি চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
উল্লেখ্য, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, যেখানে বর্তমানে ১৮টি দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস প্রোগ্রাম গত বছর বিশ্বের শীর্ষ ১০০–১২০ মধ্যে স্থান পেয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments