গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মাদকসেবীকে বাঁচাতে গিয়ে সহকারী প্রক্টরকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গোবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি জহিরের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মুরাল কমপ্লেক্সের পাশে বসে মাদক সেবন করছিলেন। ওই সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গেলে শিক্ষার্থীরা পালিয়ে যান। এসময় সহকারী প্রক্টর মো. আরিফুল ইসলাম একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে আটক করে মাদকসেবনের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এ সময় হঠাৎ ছাত্রদলের সহ-সভাপতি জহির সেখানে এসে পরিস্থিতি না বুঝেই সহকারী প্রক্টরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি সহকারী প্রক্টরকে ধাক্কা দিয়ে আটক শিক্ষার্থীটিকে পালাতে সাহায্য করেন।
পরে বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে উপস্থিতদের সামনে জহির বলেন, “একজন শিক্ষক কিভাবে বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাইরে কাউকে হাতে ধরে আটকাতে পারেন? তিনি একজন শিক্ষার্থীকে অপমান করেছেন। আমি সেই অপমান মেনে নিতে পারিনি।”
এ বিষয়ে সহকারী প্রক্টর ও কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, “আমরা কয়েকজন শিক্ষার্থীকে মুরাল কমপ্লেক্সের পশ্চিম পাশে বসে থাকতে দেখি। সন্দেহ হলে সেখানে গেলে স্পষ্ট মাদকের গন্ধ পাই। আমাদের দেখেই তারা পালিয়ে যায়। আমরা একজনকে ধরতে সক্ষম হই। তাকে প্রক্টর অফিসে নিয়ে আসার সময় সে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই জহির এসে আমাকে ধাক্কা দিয়ে শিক্ষার্থীটিকে ছাড়িয়ে নেয়।”
ঘটনা সম্পর্কে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে শিক্ষার্থীদের সামনে তিনি বলেন, “আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। সেখানে বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।”
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় যুক্ত হলো নতুন এক সম্ভাবনার দ্বার। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর ...
স্টাফ রিপোর্টার: ৬ মে ২০২৬ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ-এ তিন ছাত্রীকে বহিষ্কার করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্রী হলের ভেতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শি ...
সব মন্তব্য
No Comments