আনিছ আহমেদ ( শেরপুর) প্রতিনিধিশেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে প্রাক্তন কৃষক মোঃ আইনাল হক(৬০) পিতা মৃত দুল মাহমুদ।প্রাক্তন কৃষক আইনাল হক এর বসতবাড়ি গোয়ালঘরে রান্নার চুলা থেকে আগুনের উৎপাত হয়ে মধ্যরাত প্রায় ৩ঘটিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত অগ্নিকাণ্ডে একটি ষাড়, দুইটি গাভী আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় এবং একটি গাভী ও একটি ষাড় আগুনে পুড়ে আহত হয়। পুড়ে যাওয়া গাভীগুলো দুটি ছোট বাছুর রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, গোয়ালঘরে গরুগুলো আগুনে পুড়ে মৃত অবস্থায় পড়ে আছে। গরুর মালিক আইনাল হকের সাথে কথা বলে জানা যায়, গভীর রাতে আনুমানিক মধ্যরাত ৩ঘটিকায় তার গোয়ালঘরে আগুন লাগে। তিনি বলেন, সে সময় আমরা সকলেই ঘুমিয়ে ছিলাম। একালার লোকজনের চিল্লাচিল্লিতে ঘুম ভাঙলে দেখি আমার গোয়াল ঘরেই আগুন লেগেছে। সব মিলিয়ে প্রায় ৮লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে৷এলাকার লোকজন আগুন নিভানোর জন্য সর্বপরি সাহায্য সহযোগিতা করেছে এবং শেরপুর ও ঝিনাইগাতী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দ্রুত তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেআইনাল হক আরো বলেন, আমি গরু পালন ও কৃষি জমি চাষ করে আমার পরিবারের পরিচালনা করি। আমার এই ক্ষতিতে আমি সর্বহারা। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং আর্থিক সহযোগিতা কামনা করছি।মালিঝিকান্দা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক বলেন, আইনাল হকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় আমি ইউনিয়ন আ.লিগের পক্ষ থেকে ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। যথাযথ তার সার্বিক খোজ খবর নেওয়ার জন্য বাসায় গিয়েছিলাম। উক্ত অগ্নিকান্ডের ঘটনাটি ঝিনাইগাতী উপজেলার নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। সর্বপরি আমরা আইনাল হকের পাশে আছি।
স্টাফ রিপোর্টার: গত এপ্রিল মাসে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ১২৭৯ জন। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্র ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২৮ মে সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধায় প্রথম দিন হিসেবে ২৩ মে’র আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে রুটিন স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্র ...
সব মন্তব্য
No Comments