রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চিহিৃত মাদক ব্যবসায়ী ও সেবী আ.করিম হাওলাদারকে (৪২) ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৩ মে শনিবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র দাসের নেতৃত্বে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। করিম হাওলাদার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাওলাদারের ছেলে।
এ ব্যপারে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ১৪ মে রোববার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments