আনিছ আহমেদ৷ শেরপুর প্রতিনিধি: শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী, ভাই - বোন ও সিএনজি চালকসহ সিএনজিতে থাকা ৬ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ৫ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা শেরপুরগামী একটি সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ৫ যাত্রী ও চালকসহ ৬ জনই গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে শেরপুরের থানা পুলিশ, সেনাবাহিনী ও ফায়ারসার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহতরা হলেন, নকলা গনপদ্দি গ্রামের শাহ জাহানের ছেলে কামরুজ্জামান ইমন (২৪) ইমনের ছোট বোন মাইসা তাসলিম মিম (২২) সিএনজি চালক কামারিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে লোকমান হোসেন (৪৫),আলিনাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোকলেছুর রহমান (৬৫) তার স্ত্রী উম্মে কুলসুম (৬০) চিথলিয়া গ্রামের সুভাষ চন্দ্রের স্ত্রী নিনা রানী (৪৫) থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাসও সিএনজি উদ্ধার করেছে।
শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments