স্টাফ রিপোর্টার: নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
তিনি বলেন,দীর্ঘ ১৭ বছরের গণআন্দোলন ও গত জুলাই আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে,দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে,আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।এই নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি।
আজ ১ লা ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় মিরপুর ১১ নম্বর সেকশনে পল্লবী বিদ্যানিকেতন এর ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, আমরা একটি সুন্দর সুস্হ জাতি তৈরি করতে চাই,সেই সুস্থ জাতি গড়ে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। এই সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে, এটা শুধু বিনোদনের বিষয় নয়-মানসিক ও শারীরিক ভাবে আমরা একটা সুস্থ জাতি তৈরি করতে পারি।
অনুষ্ঠানে এ সময় দেশাত্মবোধক গান "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ" পল্লীগীতি গান "যে জন প্রেমের ভাব জানে না" লালন গীতি গান "ধন্য ধন্য বলি তারে " গান গেয়ে শুনান শিক্ষার্থী শিশুরা এবং নৃত্যের তালে "বাঁধনের ও মোহনায়", "ও বাপু রাম " সহ নৃত্যের সুরে গান পরিবেশন করেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন,পল্লবী বিদ্যানিকেতনের পরিচালক আলমিরা পারভীন রুনি,প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজীসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments