সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার আহবান
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাম্প্রতিক সামগ্রিক পরিস্থিতিকে “উদ্বেগজনক ও চিন্তার বিষয়” হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের এমপি ও শ্যাডো সেক্রেটারি অব স্টেট ফর ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স প্রীতি প্যাটেল। তিনি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে প্রীতি প্যাটেল বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার যেসব তথ্য ও প্রতিবেদন প্রকাশ পেয়েছে, তা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। তাঁর মতে, এসব ঘটনা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত।
চিঠিতে তিনি উল্লেখ করেন, পাওয়া তথ্য অনুযায়ী মাত্র ১৮ দিনের মধ্যে অন্তত ছয়জন হিন্দু সম্প্রদায়ের সদস্য নিহত হয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।
প্রীতি প্যাটেল আরও বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে সহিংসতার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এতে করে সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে বলে তিনি মনে করেন।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments