ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ এর মাতা মৃত্যুবরন করছে।
২৯ মার্চ রাত ৮টায় মারা যান তিনি । মৃত্যুকালে মোছাঃ ছকিনা খাতুনের বয়স হয়েছিল ৬৮ বছর।
মরহুমা ৮ জানুয়ারি লিভার সিরোসিস ও পিত্তথলিতে দুইটি পাথর ধরা পড়েছিলো, চিকিৎসা চলছিলো। তিনি চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
মরহুমার মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী সহ সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোক বার্তায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদের মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক প্রকাশ সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও জাতীয় শ্রমিক জোট,জাতীয় যুব জোট, জাতীয় নারী জোট ও জাতীয় কৃষক জোটের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। এবং নেতৃদ্বয় মরহুমার আত্মার ফাগফিরাত কামনা করেছেন।
আজ সকালে মরহুমার নামাজে জানাজা শেষে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আবুরী গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments