কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় খোলা বাজারে অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির দায়ে কাওসার (২৫) নামের এক বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুুর ২ টার দিকে পৌর শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাকে আটক করে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো.ইয়াসিন সাদেক।
তিনি জানান, আটক কাওসারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪১ ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর জব্দ করা অনুমোদনহীন ঔষধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। কাওসারের বাড়ি বরগুনা জেলার আমতলীতে।
উলেøখ্য সে সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসিতে অন্তত শতাধিক কোম্পানির ঔষধ একটি অটোরিক্সা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছিল। যার মধ্যে রয়েছে যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ, এন্টিবায়োটিক। এগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এভাবে বিক্রি নিষেধ বলে জানিয়েছেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন ফারিয়া’র প্রতিনিধিরা।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments