ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ২০২৩-২৪ বাজেট প্রস্তাবনার সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছে বাজেটে অতীতের অর্জন ও ভবিষ্যতের সুখস্বপ্নের প্রতিফলন থাকলেও, বর্তমানের দুঃস্বপ্ন মোচন করার বিশেষ কোন কথা নাই। মূল্যস্ফীতি ৬ শতকে ধরে রাখার কথা থাকলেও তা কিভাবে ৯.২৪ থেকে নামিয়ে আনা হবে তার কৌশল বাজেটে অনুপস্থিত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্পর্কে বাজেট নিশ্চুপ। লাগামহীন আয় ও সম্পদ বৈষম্য কমিয়ে আনা, ঋণখেলাপী হ্রাস, বিদেশে অর্থ পাচার বন্ধ করা ও বিশেষ করে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার কৌশল বাজেটে পরিলক্ষিত হয় না। অর্থনীতির মূল খাতসমূহ যথা কৃষি, জ¦ালানি, পরিবহন প্রভৃতি খাতে বরাদ্দ বাড়ান হলেও ভর্তুকী হ্রাস করার সিদ্ধান্তের দায়ভার জনগণের উপর বর্তাবে। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয় আইএমএফ-এর শর্ত মানতে জনগণকে কষ্ট দেয়ার কোন অবকাশ নাই।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয় বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হলেও তা নিতান্তই প্রান্তিক। আদিবাসী, প্রান্তিক কৃষক-খেতমজুরদের স্বার্থ বাজেটে বিবেচনায় নেয়া হয়নি।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে সার্বজনীন পেনশন স্কীম চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয় এই পেনশন স্কীমে যদি খেতমজুর-গ্রামীণ শ্রমজীবীদের চাঁদা দিতে হয় তবে তারা কখনই পারবে না। ফলে ঐ স্কীমের সার্বজনীনতা ক্ষুন্ন হবে।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আশা প্রকাশ করা হয় অর্থমন্ত্রী বর্তমানকে বিবেচনায় নিয়ে বাজেটকে বাস্তবসম্মত রূপ দেবেন।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments