বরিশাল অফিস: বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৬২.৫৭ শতাংশ। বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। ২০২৪ সালে এখানে পাসের হার ছিল ৮১.৮৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৯ দশমিক ২৮ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি এম সাহিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ২ হাজার ৪৯৩ জন।
বরিশাল শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬১ হাজার ৪৮১ জন। এরমধ্যে পাস করেছে ৫৯ হাজার ২৩৯ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬০ এবং ছাত্রী পাসের হার ৭১ দশমিক ৪১ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments