স্টাফ রিপোর্টার: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে রাজধানীর মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকাস্হ নেত্রকোনা খালিয়াজুড়ী-মদন-মোহনগঞ্জ উপজেলাবাসী ও সমর্থকরা।এ সময় বিক্ষোভকারীরা বিগত ১৭ বছর ধরে কারাবন্দি লুৎফুজ্জামান বাররের মুক্তি দাবি করেন।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর রুপনগর আবাসিক এলাকার ১১ নম্বর রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শিয়ালবাড়ী,কমার্স কলেজ হয়ে মিরপুর ২ নম্বর সনি সিনেমার সামনে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে নেতা-সমর্থকরা কারাবন্দি বাবরের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের প্রিয় নেতাকে বিগত ১৭ বছর ধরে কারাবন্দি রাখা হয়েছে। অনতিবিলম্বে আমরা তার মুক্তি দাবি করছি।অন্যথায় জনগণ রাজপথে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল খালিজুড়ী উপজেলার সদস্য সচিব মোঃ রায়কুল হোসাইন পাঠান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- রুপনগর থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল, বিএনপি নেতা মোঃ ফারুক পাঠান, খালিয়াজুড়ি উপজেলার যুবদলের যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম খানসহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
সব মন্তব্য
No Comments