বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে জাতীয় আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৯ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ‘মুক্তির মন্দির সোপান তলে’ স্লোগান ধারণ করে ১১তম এই স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক বিতার্কিক, চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা: আব্দুন নূর তুষার এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জিয়া হল ডিবেটিং ক্লাবের মডারেটর এফ. এম. তানভীর শাহ্রিয়ার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, পরিচ্ছন্ন ও পরিশীলিত মানুষ হতে হলে অন্যকে ধারণ করতে হয়, অন্যের বক্তব্যের প্রতি সহনশীল হতে হয়। সহনশীলতা চর্চার ক্ষেত্রে বিতর্ক একটি বড় মাধ্যম। উদার ও পরমতসহিষ্ণু ব্যক্তিই প্রকৃত মানুষ। সেজন্য যৌক্তিক চিন্তা-চেতনার গুরুত্ব রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা বিতর্কের মাধ্যমে নিজেদের চিন্তাকে শাণিত করি। নিজের জীবনের সফলতার পেছনে স্কুল পর্যায় থেকে বিতর্কের সাথে যুক্ত থাকার অসামান্য অবদান রয়েছে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মুক্ত চিন্তার চর্চাকে অব্যাহত রাখতে হবে। তোমাদের পরিম-ল হবে আন্তর্জাতিক। নেতৃত্বের গুণাবলীসম্পন্ন হয়ে তোমরা নিজ নিজ পরিম-লকে পরিচালিত করবে- এটাই আমাদের প্রত্যাশা।
আন্তর্জাতিক ডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্র ...
ডেস্ক রিপোর্ট: উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই জাদুঘর যতদিন টিকে থ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরের সিলেবাস সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকে ...
সব মন্তব্য
No Comments