স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন এলাকায় কাব স্কাউটিং সম্প্রসারণে ভিশন-২০২৪ বাস্তবায়নে কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়া উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ঘোষণা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। পরিশেষে কর্মশালায় কর্মপরিকল্পনা বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তোরণে করণীয় নিয়ে আলোচনা করা হয়। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন/ইবতেদায়ী মাদ্রাসায় কাব স্কাউটিং সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগরীর সকল কাব স্কাউট দলের প্রায় ৯০০ জন কাব স্কাউট ইউনিট লিডার ও গ্রুপ সভাপতি (শিক্ষা প্রতিষ্ঠান প্রধান), সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার, সহকারী থানা শিক্ষা অফিসার অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান, অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম, অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বনিক, জাতীয় কমিশনার (গার্ল ইন স্কাউট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য, বাংলাদেশ স্কাউটসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কে এম সাইদুজ্জামান, বাংলাদেশ স্কাউটস এর ঢাকা মেট্রোপলিটন সম্পাদক প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ, শিক্ষা পরিবারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও ঢাকা মেট্রোপলিটন স্কাউটস এর আওতাভূক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, কাব লিডার ও কাব বন্ধুরা। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের ঢাকা মেট্রোপলিটনের সভাপতি ও ঢাকা জেলা প্রশাসক, মো: শহীদুল ইসলাম, উডব্যাজার।
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
সব মন্তব্য
No Comments