স্টাফ রিপোর্টার ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গননা শেষে ২৯৮টি আসনে মধ্যে আওয়ামী লীগ ২২৩, জাতীয় পার্টি ১১, কল্যাণ পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীকে একটি করে এবং স্বতন্ত্র প্রার্থী ৬১টি আসনে বিজয়ী হয়েছে । গতকাল রোববার দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় । সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন গভীর রাতে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা দিয়েছে।
নির্বাচনে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্র, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ জন। নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন। তালিকায় নতুন ভোটারের সংখ্যা ১ কোটি ৫৪ লাখ।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments