আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় স্বাস্থ্য সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় এক বাবা ও তার ১৩ বছর বয়সী ছেলেসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গাজা সিটির দারাজ এলাকায় ঘুবেইন পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হন। একই শহরের জেইতুন এলাকায় একটি তাঁবুতে পৃথক বিমান হামলায় প্রাণ হারান এক বাবা ও তার ছেলে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত হন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা আরও জানায়, গাজা সিটির সাবরা এলাকায় আরেকটি বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন।
নিহত বাবা ও ছেলের পরিচয় জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্সের বরাতে স্ট্রেইটস টাইমস জানিয়েছে, জেইতুন এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলের ছাদে চালানো বিমান হামলায় ফাদি রাজাব ও তার ছেলে আবুবকর নিহত হন। একই ঘটনায় খান ইউনিসে গুলিতে আরও একজনের মৃত্যুর কথা জানিয়েছে রয়টার্স।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে গত সপ্তাহান্তে মৌসুমের প্রথম শক্তিশালী ঝড়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে গাজার প্রায় ৭০ হাজার তাঁবু পানিতে তলিয়ে যায়। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের বরাতে আল জাজিরা জানিয়েছে, এতে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার। ঝড়ে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।
মানবিক সংস্থা কেয়ারের তথ্য অনুযায়ী, গাজার ২৬১টি বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে বৃষ্টি ও বন্যার খবর পাওয়া গেছে এবং আনুমানিক ৭০ হাজার তাঁবু ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, তাঁবুসহ জরুরি আশ্রয়সামগ্রী গাজায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় দেড় লাখ তাঁবু গাজায় পাঠানোর জন্য প্রস্তুত অবস্থায় আটকে আছে।
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির বন্দরনগরীর কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কর্ত ...
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় সোমবার শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে, প্রায় ২ ...
রফিকুল ইসলাম সুজন: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১ শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর)। তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় আগামী ২০ নভেম্বর পর্যন্ত ১২ দিন চলবে এ সম্মেলন। সম্মেলনের সভ ...
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দেশটির প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে ...
সব মন্তব্য
No Comments