বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে রেল ক্রসিংয়ের ওপর বগি লাইনচ্যুত হওয়ায় টাঙ্গাইলের সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সোহেল খান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন রাত সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার রাজাবাড়ি নামক স্থান অতিক্রম করছিল। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রেল ক্রসিংয়ের ওপর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি ঢাকায় রেলওয়ে বিভাগকে জানানো হয়েছে। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করবে।
স্টাফ রিপোর্টার: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রসঙ্গ টেনে কড়া বক্তব্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘আদ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেব ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে কথিত পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অমীমাংসিত থেকে গেছে। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিক ...
সব মন্তব্য
No Comments