ডেস্ক রিপোর্ট: দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ প্রশ্নে অনুষ্ঠিত হচ্ছে গণভোটও।
তবে সব আসনে ভোট হচ্ছে না। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এই আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে না। পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো সংসদীয় আসনে ভোটের আগে বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (পিআরও) অনুযায়ী, বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী কার্যক্রম বাতিল করবেন। এরপর ওই আসনে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে। আগে যেসব প্রার্থী বৈধ হিসেবে চূড়ান্ত ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দিতে হবে না। তবে নতুন কোনো যোগ্য প্রার্থী চাইলে পুনঃতফসিলের সময় মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মো. মাহমুদুল হক রুবেল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন মো. আমিনুল ইসলাম।
এ আসনে বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হওয়ার সম্ভাবনা ছিল। গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৫১ বছর। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।
নতুন তফসিল ঘোষণার পর শেরপুর-৩ আসনের ভোটগ্রহণের তারিখ জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments