কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ঘড়ির কাটায় তখন ঠিক ১২ টা ১০ মিনিট বেঝেছে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় হঠাৎ এক নারী চিৎকার করে চলন্ত একটি মটরসাইকেলের পিছু পিছু ছুটেছেন। আবার অনেকেই তাকে লক্ষ্য করে দৌড়াচ্ছেন। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বুধবার দুপুরে দিকে সদর রোড এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে ওই নারী মোবাইল ফোনে কথা বলছিলো। এ সময় একটি মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী দ্রুতগতিতে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ওই নারী। পরে চোর চোর চিৎকার করে একটি চলন্ত মটরসাইকেলের পিছু ধাওয়া করলেও তাদের ধরা যায়নি। তবে ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনাটি থানা পুলিশকেও জানানো হয়নি।
স্থানীয়দের মতে, কলাপাড়ায় ছিনতাইয়ের ঘটনা খুব একটা দেখা না গেলেও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছিনতাই বেড়ে যাওয়ার প্রবণতা উদ্বেগজনক। অনেকের ধারণা,এরই ধারাবাহিকতায় হয়তো কলাপাড়াতেও কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে উঠছে। তবে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারলাম। সেখানে একটি সিসি ফুটেজে দেখলাম ছিনতাইকারিরা হেলমেট পরিহিত অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments