ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, পিকাপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষতে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। নিহত ফজিলাতুন্নেছা (৭৫) নাসিরনগর উপজেলার দাতমন্ডল গ্রামের মৃত লুতু মিয়ার স্রী ও মাধবপুর উপজেলার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১মাস)। আহতরা হলেন আবু হানিফ(৪০), রুনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৬০),তানভির (১০), পাবেল মিয়া( ৩০),আব্দুল হামিদ মাসুদ (৬০), বিল্লাল হোসেন (৩০)। পুলিশ জানায়, আজ বুধবার সকালে উপজেলার বিজয়নগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের আমতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্বরোডের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারগুব তৌহিদ বলেন, বুধবার ভোর প্রায় সাড়ে ৫টার দিকে সিলেট গামী মাইক্রোবাস, পিকাপ ভ্যান ও কুমিল্লা গামী বালু বুঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনকে উদ্ধার করা হয়েছে । আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাড়ি গুলো উদ্ধার কার্যক্রম চলছে।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments