গোপালগঞ্জ প্রতিনিধি: দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক-৩ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রোববার (২৫ জুন) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন। এর আগে গত ২৩ জুন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম স্বাক্ষরিত এক চিঠিতে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাইফুলকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।
বহিষ্কার চিঠি হতে জানা গেছে, সাইফুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ৩নং যুগ্ম-সাধারণ সম্পাদক পদের স্থলে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বলে পরিচয় দিয়ে নিজেকে বিতর্কিত করেছেন। দলীয় নেতৃবৃন্দের সঙ্গে গঠনতন্ত্র বিরোধী আচরণ করে দলের সুনাম ও ভাবমূর্তি নষ্টেরও অভিযোগ উঠেছে সাইফুল ইসলামের বিরুদ্ধে।
এসব বিষয়ে তাকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হলেও তার পক্ষ থেকে কোন জবাব দেয়া হয়নি। পরে ২০ জুন জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে গঠনতন্ত্রের ৪৭ এর (ঞ) ধারা মোতাবেক সাইফুলকে দল থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments