ডেস্ক রিপোর্টঃ আজ ৯টায় যুক্তরাষ্ট্রের হাইকমিশনার পিটার হাসের কাছে স্মারকলিপি দিয়েছেন মায়ের কান্না সংগঠনের সদস্যরা। ১৯৭৭ সালের ২ অক্টোবর বিদ্রোহ দমনের নামে বিমান বাহিনীর সহস্রাধিক সদস্য গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সংগঠন মায়ের কান্না।
সকালে রাজধানীর শাহীনবাগে একটি পরিবারের সাথে মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় ফাঁসির দন্ডপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্যদের সন্তান ও চাকুরীচ্যূত সদস্যরা খবর পেয়ে জমায়েত হন। সেখানে রাষ্ট্রদূতের কাছে জিয়াউর রহমানের সামরিক সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন সংগঠনের সদস্যরা।
মায়ের কান্না সংগঠনের সদস্যরা মার্কিন রাষ্ট্রদূতের কাছে ৪৫ বছর পূর্বের গুমের ঘটনা আন্তর্জাতিক তদন্ত চান। একইসাথে সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা চেয়েছেন। মায়ের কান্না সংগঠকদের দাবি, মার্কিন রাষ্ট্রদূতের কাছে পরবর্তী সময়ে গুমের ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments