স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে দুর্বৃত্তদের ছোড়া হাত বোমায় সিয়াম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার ফ্লাইওভারের নীচে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের উপর থেকে হাত বোমা ছুড়ে মারা হয়। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিরের সামনে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা সিয়ামের মাথায় ককটেলটি পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জানাগেছে, দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য গিয়েছিল সিয়াম।নিহত যুবকের বাসা দুই হাজার গলিতে।
মূলত এই এলাকাটি মিডিয়াকর্মীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments