বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় এক কেজি ৪৯ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ আক্টোবর) দুপুরে পুটখালীর উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার ওই গ্রামের কাদের আলী সর্দারের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবর সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির অধীনে পুটখালী ক্যাম্পের বিজিবির একটি দল পুটখালী উত্তরপাড়া পাকা রাস্তার পাশে গোপনে অবস্থান নেন। এ সময় এক যুবক সীমান্তের দিকে এলে বিজিবির সন্দেহ হলে তার গতিরোধ করে। পরে দেহতল্লাশি করেেএক কেজি ৪৯ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দ করা স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) বলেন, স্বর্ণের বারসহ আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments