স্টাফ রিপোটার: ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন শাখার উদ্যোগে আজ বিকেল ৫টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি পল্টন শাখার সম্পাদক কমরেড মুর্শিকুল ইসলাম শিমুল। বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক মÐলীর সদস্য বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শাখার নেতা যুব ইউনিয়ন পল্টন থানার সভাপতি রফিজুল ইসলাম রফিক, হকারনেতা মোঃ হানিফ ও মজিদ শেখ।
নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে অনতিবিলম্বে প্রতিটি ওয়ার্ডে কার্স প্রোগ্রাম চালাতে হবে। এই প্রোগ্রামে প্রতিটি ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাতে হবে। ডেঙ্গুর লাভা নির্মূল করার জন্য প্রতিদিন সকালে স্প্রে করতে হবে বিশেষত ড্রেন, নর্দম ডোবা নালায় যেখানে মশার লাভা জন্ম নেয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি এলাকায় প্রতিদিন ফগিং করতে হবে। কাজটি ঠিকমত হচ্ছে কিনা তার তদারকীর ব্যবস্থা করতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের ৯৫ ভাগ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। এ অবস্থা থেকে পরিত্রাণে দ্রæত সময়ের মধ্যে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহŸান জানান, যাতে পবিত্র ঈদুল আযহাতে মানুষ বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কিনতে পারে তার ক্রয় ক্ষমতার মধ্যে।
সমাবেশ শেষে মিছিলটি রাজধানীর প্রধান প্রধান প্রদক্ষিণ করে মুক্তিভবনে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments