মোংলা থেকে মো. নূর আলমঃ বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের স্ক্রীম প্রকল্পের আয়োজনে ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু শেখর রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ^াস। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্ক্রীম প্রকল্পের মোংলা উপজেলা ফিল্ড অফিসার সুনীতি রায়। ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রমে বিনামূল্যে নতুন রেজিস্ট্রেশন ও টিকা কার্ড ডাউনলোডসহ আনুষাঙ্গিক কার্যক্রমে সহায়তা এবং সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রমে স্ক্রীম ইয়ুথ গ্রুপ মোংলা সহযোগিতা করছে বলে জানা যায়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments