মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা প্রায় আড়াই ঘণ্টা পদ্মা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে রাখেন। ট্রেনটি বুধবার বিকাল ৪টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল। অবরোধ করে রাখার কারণে সময়মতো যাত্রা হয়নি। অবশেষে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ট্রেনটি প্লাটফর্ম ছাড়ে।
রাবিতে এবার তিন দিনের ভর্তি পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৭৮ হাজারের বেশি। তাদের সঙ্গে এসেছিলেন অভিভাবকেরাও। সবমিলিয়ে প্রায় তিন লাখ মানুষ এসেছিলেন রাজশাহী। পরীক্ষার শেষ দিনেই ট্রেনে বাড়ি ফেরার দাবিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন অবরোধের ঘটনা ঘটে।
ট্রেনটি ছাড়ার আগেই বিপুল সংখ্যক শিক্ষার্থী স্টেশনে ছুটে যান। টিকিট না থাকলেও হুড়মুড় করে অনেকে উঠে যান। বাকি থাকেন আরও অন্তত তিন হাজার শিক্ষার্থী। তাঁরা এই ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের দাবিতে ট্রেনটি অবরোধ করেন। ট্রেনের সামনে তাঁরা শুয়ে পড়েন।
ইঞ্জিন স্টার্ট দিয়ে দাঁড়িয়ে থাকে ট্রেন। পরীক্ষার্থীদের সরে যেতে ট্রেনটি যতবার হুইশেল দেয়, ততবারই পরীক্ষার্থীরা চিৎকার করতে থাকেন। দিতে থাকেন শ্লোগান। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সরাতে ব্যর্থ হন। আসে দাঙ্গা পুলিশ। এরপর আসে র্যাব। কিন্তু কেউ পরীক্ষার্থীদের জোর করে সরিয়ে দেওয়ার সাহস দেখায়নি। শেষমেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক অসীম কুমার তালুকদার গিয়ে পরীক্ষার্থীদের বোঝান যে, ইতোমধ্যেই এই ট্রেনে দুটি অতিরিক্ত কোচ লাগানো হয়েছে। আরও একটি দেওয়া হচ্ছে। এর বেশি সামর্থ্য তাঁর নেই। এই ট্রেনে যাঁরা যেতে পারবে না তাঁদের রাতে পাঠানো হবে।
পরীক্ষার্থীরা লিখিতভাবেই মহাব্যবস্থাপকের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করেন। কিন্তু এরমধ্যেই আরেকদল বাগড়া দেয়। এই দলের কেউ কেউ বলে ওঠেন, ট্রেন অবরোধ করায় তাঁদের মারধর করা হয়েছে। গালি দেওয়া হয়েছে। পাথর ছোঁড়া হয়েছে। ফলে ট্রেনটি আটকেই থাকে। অবশেষে রেল কর্মকর্তারা ভর্তিচ্ছুদের বোঝাতে সক্ষম হন। এরপর ৬টা ২৩ মিনিটে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। তখনও বিপুল সংখ্যক শিক্ষার্থী স্টেশনে ছিলেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক অসীম কুমার তালুকদার বলেন, ‘সবাই এই বিকালের ট্রেনেই ফিরতে চায়। এটা যৌক্তিক না অযৌক্তিক তা বোঝে না। শেষ পর্যন্ত ট্রেনে অতিরিক্ত তিনটি কোচ সংযুক্ত করে আন্দোলন করা পরীক্ষার্থীদের দুটি গ্রুপকে পাঠানো হয়েছে। আরেকটি গ্রুপ থাকল। রাতের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে তাঁদের পাঠানো হবে।’
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
সব মন্তব্য
No Comments