ভোটের রিকশা উদ্বোধন
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে হ্যাঁ-তে রায় দিতে হবে। ব্যক্তিগতভাবে সকলে কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। জাতীয় নির্বাচনে কাকে ভোট দিবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের এলাকার জন্য, দেশের জন্য ভালো এমন নেতা নির্বাচন করবেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে গণভোটে ‘হ্যাঁ-তে ভোট দিতে হবে।
আজ সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের অন্যতম প্রচার কার্যক্রম ‘ভোটের রিকশা’ উদ্বোধনকালে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সকল রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার হ্যাঁ ভোটের পক্ষে বলতে পারে, উন্নত বিশ্বেও সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করে। আমরা কাউকে না ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন চাইলে ও কর্তৃত্ববাদী সরকার না চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসান ও সুন্দর আগামী চাইলে গণভোটে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে। গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটের রিকশা ৬৪ জেলায় চার হাজার ৫০০ ইউনিয়নে প্রচারণা চালাবে। এসময় তিনি গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সরকারের নানাবিধ প্রচার কার্যক্রম তুলে ধরেন।
উপদেষ্টা এসময় আটটি বিভাগের আটটি রিকশা উদ্বোধন করেন। যা ৬৪ জেলায় চার হাজার ৫০০ ইউনিয়নে গণভোট ও জাতীয় নির্বাচনের আচরণ বিধিমালা প্রচার করবে।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments