রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মামীর বাবার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে শান্তা নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বেলুয়া নদীর মরিচবুনিয়া গ্রামের অংশে মেয়েটি নিখোঁজ হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিখোঁজ শান্তা সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী মো. সোহেল রানার মেয়ে। মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ে সে।
স্থানীয় বাসিন্দারা জানায়, মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ের ননদের মেয়ে শান্তা। শনিবার সকাল ৯টার দিকে মামীর বাবার বাড়িতে বেড়াতে এসেছিল সে। ছোটবোন লামিয়াকে নিয়ে নদীতে গোসল করতে যায় শান্তা। এ সময় নদীতে স্রোত থাকায় পড়ে গিয়ে নিখোঁজ হয় সে।
বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সাঁতার না জানায় স্রোতে ভেসে গেছে মেয়েটি। স্থানীয়ভাবে ডুবুরি এনে তিন ঘণ্টার মতো তল্লাশি করা হয়েছে। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। এ বিষয়ে
বানারীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা হওয়ায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। রোববার সকালে উদ্ধার কাজ শুরু করা হবে।
এদিকে নিখোঁজ কলেজ ছাত্রী শান্তার পরিবারের বইছে শোকের মাতম।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
সব মন্তব্য
No Comments