স্টাফ রিপোর্টার: ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে উদযাপিত হতে যাচ্ছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৫।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার সকাল ১০টায় আইডিইবি ভবনে আলোচনা ও শোভাযাত্রার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সোমবার বিকেল ৪টায় আইডিইবি ভবনে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে শনিবার বিকেল ৪টায় ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে প্রয়াত নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীদের স্মরণে দোয়া, সন্ধ্যায় বিটিভি ও বাংলাদেশ বেতারে নেতৃবৃন্দের অংশগ্রহণে দিবসের প্রেক্ষাপটে বিশেষ আলেখ্যানুষ্ঠান সম্প্রচার এবং মঙ্গলবার বিকেলে পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুরূপ কর্মসূচি জেলা পর্যায়েও অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৮ থেকে ১৪ নভেম্বর দেশব্যাপী বিনা মূল্যে প্রযুক্তি পরামর্শ সেবা প্রদান করা হবে। গণপ্রকৌশল দিবসের প্রতিপাদ্য নির্ধারণের প্রাসঙ্গিকতা উল্লেখ করে আইডিইবির পক্ষে জানানো হয়, চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে প্রযুক্তি দ্রুত কাজের দৃশ্যপট পরিবর্তন করছে, দক্ষ জনশক্তির চাহিদা আগে কখনো এত বেশি ছিল না। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও ডিজিটাল উৎপাদন শিল্পগুলোকে পুনরায় সংজ্ঞায়িত করছে। প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে হলে বাংলাদেশকে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ক্রমাগত পেশাদার প্রশিক্ষণে বিনিয়োগ প্রয়োজন। আইডিইবি নেতারা বলেন, একটি দেশের প্রকৃত সম্পদ কেবল তার প্রাকৃতিক সম্পদ নয় বরং জনগণের দক্ষতা, সৃজনশীলতা ও নিষ্ঠার ওপর নির্ভর করছে। প্রাণবন্ত ও তরুণ জনসংখ্যার সাথে বাংলাদেশের একটা অনন্য সুবিধা বিদ্যমান। এই সুবিধা কাজে লাগানোর জন্য কেবল জনসংখ্যাগত শক্তিই যথেষ্ট নয়, এর জন্য অবশ্যই জনসংখ্যাকে দক্ষ ও উদ্ভাবনী কর্মীবাহিনীতে রূপান্তর করতে হবে। নেতারা আশা প্রকাশ করেন, গণপ্রকৌশল দিবসের এবারের প্রতিপাদ্য দেশের নীতিনির্ধারককে এ বিষয়ে ভাবনা যোগাবে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌ. গোলাম মোহাম্মদ, প্রকৌ. মির্জা মিজানুর রহমান, প্রকৌ. এরশাদ উল্যাহ, প্রকৌ. নওশের আহমেদ তামান্না, প্রকৌ. গোলাম কিবরিয়া, প্রকৌ. মনিরুজ্জামান, প্রকৌ. মোস্তফা কামাল, প্রকৌ. শাহাবুদ্দিন সাবু প্রমুখ।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments