মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। এ উপলক্ষে আজ সোমবার ( ৮ এপ্রিল) সকালে জেলা পরিষদ কার্যালয় হলরুমে নব-নির্বাচিত চেয়ারম্যান এর যোগদান ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ঠাকুরগাঁও-২ আসনের এমপি মাজহারুল ইসলাম সুজন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ঠাকুরগাঁও সংরক্ষিত আসনের এমপি দ্রৌপদী দেবী আগারওয়াল। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোশারুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দেবাশীষ দত্ত সমীরসহ জেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং প্রশাসনিক কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে নব-নির্বাচিত চেয়ারম্যান তাঁর বক্তৃতায় সবাইকে ধন্যবাদ ও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামীতে ভাল কাজের সাথে যুক্ত থেকে মাননীয় সংসদ সদস্যগণ ও সকল জনপ্রতিনিধিসহ সকলের পরামর্শে জেলা পরিষদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর এমন বক্তব্যের সাথে সকলের সহযোগিতা প্রদানের মধ্য দিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানকেও আশস্থ করেন আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য যে, গত ২৪ অক্টোবর ২০২৩ ইং তারিখ সময় সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার উত্তরায় মেয়ের বাসায় তৎকালীন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি এবং ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে মুহাম্মদ সাদিক কুরাইসী মৃত্যুবরণ করেন করেন। তাঁর মৃত্যুতে উক্ত জেলা পরিষদের পদটি শূন্য হয়। আর সেই শূন্য পদের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন আব্দুল মজিদ আপেল।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments