রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ রোকনুজ্জামান (৩৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় পরীক্ষা চলা কালীন সময়ে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।রোকনুজ্জামান সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ।
সদর থানার উপ পরিদর্শক (এসআই)এহসানুল কবির জানান, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন কক্ষের অন্যান্য পরীক্ষার্থীরা রোকনুজ্জামানের কান থেকে আওয়াজ শুনতে পায়। পরে পরীক্ষার্থীদের অভিযোগে ওই কেন্দ্রের দায়িত্বরত সচিব রোকনুজ্জামানের কান থেকে ডিভাইস উদ্ধার করেন।
ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, আটক ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments