স্টাফ রিপোর্ট: বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আজ সারাদেশে পালিত হয়েছে ৫৩তম মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও সামাজিক মুল্রবোধের বাংলাদেশ গড়ার বিজয় দিবস।
সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকাসহ সারেদেশে দিবসটি যথাযথভাবে পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিরা কর্মসুচির তথ্য পাঠিয়েছেন।
ইবি প্রতিনিধি:
বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় র্যালির সাথে মিলিত হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত বাংলা চত্বরে গিয়ে সমবেত হয়। পরে সেখানে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন
নড়াইল প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সুর্যোদয়ের সাথে সাথে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
এছাড়া সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সংগঠন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এদিন সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা অবদানের কথা তুলে ধরেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জিসান আলী, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুহ বীর মুক্তিযোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যরা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে চারুকারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমন্বয়ে আড়ম্বরপূর্ণ বিজয় মেলা অনুষ্ঠিত হয়।
কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
কয়রা (খুলনা) থেকে মো: ইকবাল হোসেন জানান, কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক, মুক্তিযোদ্ধা মাওলা বকস, এবং উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি জানিয়েছেন,
বরিশালের উজিরপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।
এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, সরকারি বেসারকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিক ইউনিয়ন সহ সকল শ্রেণী পেশার মানুষ উপজেলা পরিষদ চত্ত্বরে ০৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করা হয়।
পরে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্তকরণ, মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা আলোচনা সভা ও সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর প্রশাসক মোঃ আলী সুজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাপিল বিশ্বাস, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাস্টার,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধ মোঃ মতিউর রহমান, এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন বেইজ কমান্ডার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার,উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম সহ অন্যান্যরা।
এদিন ২য় পর্বে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে দুপুরে উপজেলা প্রকৌশলী একাদশ বনাম উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা একাদশ। বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়ের ৫৩ বছর উপলক্ষে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়া, গীতা ও বাইবেল পাঠ করা হয়।
পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন সহ সালাম গ্রহন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।
পরে শান্তির প্রতীক সাদা কবুতর উড়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজামান আকন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এর সহধর্মিণী,ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সুবর্ণ ,সহ-সাধারণ সম্পাদক আরাফাত রায়হান, সহ-সভাপতি মোঃ মাসুম,প্রচার সম্পাদক তৌহিদুর রহমান, আনিস আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানমালার মধ্যে ছিলো বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন সহ নানা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্তরে
একত্রিশ বার তোপধ্বনি করে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন,উপজেলা প্রশাসন, ঝিনাইগাতী থানা,ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাব,সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উক্ত বিজয় মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত মৃৎশিল্প, বাঁশ ও বেত শিল্প, নকশী কাঁথা শিল্প, চারু ও কারু শিল্প, হস্ত শিল্প, হাতের তৈরী পিঠাপুলীর স্টল বসে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র আহবায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতে আমির নুরুল ইসলাম, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সুধীমহলের লোকজন উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিনটি পালনে আজ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকী পার্ক স্মৃতি সৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুরু হয়। পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই রাষ্ট্রের পক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। পরে পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহীদদের গার্ড অব অনার জানান। গার্ড অব অর্নার শেষে ফারুকী পার্ক চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের আয়োজনে ফারুকী পার্কে দিনব্যাপী বিজয় মেলা, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানসহ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।
স্টাফ রিপোর্টার: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়। এ ...
ডেস্ক রিপোর্ট: প্রস্তাবিত বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায়, সরকারকে সতর্ক সাধুবাদ জানাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল ...
স্টাফ রিপোর্টার: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ইউরোপীয় ...
স্টাফ রিপোর্টার: ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে জাতীয় সংসদ ...
সব মন্তব্য
No Comments