ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান কামালসহ ৮৫ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ জানান, এস এম মনিরুল হাসান বাপ্পী বাদি হয়ে এ হত্যা মামলা (নং- ০৮, তারিখ- ২৯/০৮/২৪ খ্রিঃ) দায়ের করেন। মামলার এজহারে বলা হয়, গত ২২ অক্টোবর ২০২২ তারিখ বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ফুলতলা থেকে বেশ কয়েকটি ট্রলারযোগে দলীয় নেতাকর্মীরা ফুলতলার শিকিরহাট ঘাট থেকে রওনা দেন। এ সময় পথিমধ্যে ওৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা নেতা-কর্মীদের উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় নেতা-কর্মীরা পিছু হটে পালিয়ে এসে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে, গত ২৪ অক্টোবর ২০২২ তারিখে দুষ্কৃতিকারীরা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এলাকায় গিয়ে বেঢড়ক মারপিট করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহঃস্পতিবার এস এম মনিরুল হাসান বাপ্পী বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান কামালসহ ৮৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments