সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বেসরকারী সংস্থা ‘পদক্ষেপ’ (মানবিক উন্নয়ন কেন্দ্র) এর ঋণ বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২টায় পৌর শহরের চকসিংড়ায় সংস্থার নতুন অফিসের উদ্বাধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক সাজ্জাদ আহমেদ এবং সহকারী পরিচালক ও রাজশাহী জোনের জোনাল ম্যানেজার নুর মোহাম্মদ তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার রাজু আহমেদ, মো. মতলেব আলী, সিংড়া ব্রাঞ্চ ম্যানেজার মো. রবিউল ইসলাম, নাটোর ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুস কুদ্দুস, সিংড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক রকি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন পদক্ষেপ এনজিও শুধু মানুষকে ঋণই প্রদান করেন না তাদের মানবিক দিক বিবেচনা করে, ঋণ গ্রহণের পরে ঋণ গ্রহীতা এবং তার স্বামী নিহত বা কোন দূর্ঘটনায় আহত হলে তাদের সমুদয় ঋণের অর্থ মাফ করে এবং সারাদেশে সদস্যদের ছেলেমেয়েদের উপবৃত্তিসহ বিভিন্ন রকম সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছেন পদক্ষেপ।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments