কুয়াকাটা থেকে মো. নূর আলম: কুয়াকাটায় উপকূলীয় নদী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় হোটেল গ্রেভার ইন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রফেসর মুকিত মজুমদার বাবু। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরিয়া। অতিথি আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাপা বাগেরহাট শাখার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, বাপা কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, ট্যুরিজম এসোসিয়েশন অব কুয়াকাটা সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, উপকূল সাংবাদিক জোনায়েদ হাবীব। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। বিষয় ভিত্তিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন ৪৮ নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী কমিশন এর প্রকল্প পরিচালক ইকরামুল হক। সমাপনি সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট এর নির্বাহী পরিচালক ড.এস এম মঞ্জুরুল হান্নান খান।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments