রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় নাশকতা, হত্যা প্রচেষ্টা ও চাঁদাবাজির পৃথক তিন মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৮ জুলাই) রাতে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বানারীপাড়া থানার নাশকতা মামলার আসামী দুই বিএনপি নেতা উজিরপুর উপজেলার কাংশি গ্রামের এসএম ফরহাদ হোসেন জুয়েল (৩৫) ও শোলক গ্রামের কামাল হোসেন তালুকদার (৫৫),বানারীপাড়া থানার চাঁদাবাজি মামলার আসামী উপজেলার নরোত্তমপুর গ্রামের তারেক হাওলাদার (৩০) ও লবণসাড়া গ্রামের আল রিফাত বাবু (২৮) এবং শীর্ষ মাদক ব্যবসায়ী উপজেলার মহিষাপোতা গ্রামের সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৩৮) হাতুড়ি পেটা করে চক্ষু উৎপাটন ও হত্যা চেষ্টা মামলার আসামী আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী একই গ্রামের শাকিল হাওলাদার (৩০) ও তার দুই সহযোগী উপজেলার খেজুরবাড়ি আবাসনের বাসিন্দা শাকিল শেখ (২৮) ও রিয়াজ (৩০)। সোমবার (২৯ জুলাই) সকালে তাদেরকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে। অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
সব মন্তব্য
No Comments